The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া – ২ আসন ছয় জন প্রার্থী মনোয়নপত্র জমা দিলেন

মোহাম্মদ মাসুদ ,সরাইল থেকে :ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে দুই নারীসহ ছয় জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার বিকালে প্রার্থীগন সহকারী রিটার্নিং কর্মকর্তার কছে মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা হলো জাতীয় পার্টির (জাপা) বর্তমান সংসদ সদস্য জিয়াউল হক মৃধা,আওয়ামীলীগের উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ, জাসদ (ইনু) আবু বকর মো.ফিরোজ স্বতন্ত্র প্রার্থী নায়ার কবির, আবু শামীম মোঃ আরিফ বাবু ও সোহরাব হোসেন।
প্রসঙ্গত, উম্মে ফাতেমা নাজমা বেগম হচ্ছে গত বছরের ২১ অক্টোবর দলীয় কোন্দলে খুন হওয়া উপজেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইকবাল আজাদের স্ত্রী এবং নায়ার কবীর হচ্ছে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  সাবেক উপমন্ত্রী হুমায়ুন কবীরের স্ত্রী।

Exit mobile version