The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রতিবেদক : আজ সোমবার সকাল থেকেই জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা হালদারপাড়াস্হ আওয়ামীলীগের অফিসে সমবেত হতে থাকে। ওখান থেকে উৎসব মূখর পরিবেশে মটর গাড়ীর শোভা যাত্রা সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে জড়ো হতে শুরু করেন। দুপুর ১টার দিকে ১০ম জাতীয় সংসদের মনোনয়ন দাখিল করেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি ।

এসময় তার সাথে ছিলেন- জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদ প্রশাসক এডঃ সৈয়দ একেএম এমদাদুল বারী, , সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী সহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

১০ম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল আজ। তবে তেমন উৎসব না থাকলোও ১৪ দলের নেতাকর্মীদের মধ্যে উৎসব মুখোর পরিবেশ দেখা যায়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান চলছে। আজ দুপুর থেকে জেলা প্রশাসনের প্রধান পটকের গেইট বন্ধ করে দেয়া হয়। যারা প্রবেশ করেন, তাদের তল্লাশি করে ভেতরে ঢুকানো হয়।

Exit mobile version