The voice of Brahmanbaria || Local news means the world is

প্রাণ কোম্পানির পণ্যবাহী গাড়িতে আগুন

প্রতিনিধি: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দিয়ারা এলাকায়  রোববার রাতে প্রাণ কোম্পানির একটি পণ্যবাহী গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এতে গাড়িটির ইঞ্জিন ও সামনের অংশসহ পেছনের কিছু মালামাল পুড়ে যায়।

গাড়ির চালক জানান, কালিগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার জগত বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় চান্দিয়ারা এলাকায় সাত থেকে আটজন যুবক পেট্রল ঢেলে রাস্তায় আগুন ধরায়। এ সময় তাদের গাড়ির সামনে থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশা ঘুরিয়ে উল্টোপথে রওয়ানা হয়। কিন্তু গাড়ি ঘুরানোর সময় দুর্বৃত্তরা লাটিসোটা নিয়ে ধাওয়া করলে তারা আতঙ্কে নেমে পড়েন। পরে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনে গাড়িটির ইঞ্জিন, সামনের অংশ ও পেছনের কিছু মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফাইয়ার সাভির্স ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, পুড়ে যাওয়া গাড়িটি ক্রেনের মাধ্যমে রাস্তা থেকে সরানো হয়েছে।

Exit mobile version