The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

মোহাম্মদ মাসুদ , সরাইল থেকে :সরাইলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী গাজিউর রহমান (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকাল ১১টায়  কালিকচ্ছের বারৈজীবি পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, দরবেশ আলীর ছেলে গাজিউর রহমান মার দাঙ্গা মামলার আসামী। আদালত তাকে এক বছরের কারাদন্ডামে দিয়েছেন। ঘটনার পর থেকেই গাজি গা ঢাকা দিয়েছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার উপ-সহকারী পরিদর্শক মোঃ ইসমাইল মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

Exit mobile version