The voice of Brahmanbaria || Local news means the world is

১০৪ কেজি গাঁজাসহ ট্রাক আটক

খ.ম.হারুনুর রশীদ ঢালী ঃ ব্রাহ্মণবাড়িযার কসবা উপজেলা বায়েক ইউপির নয়নপুর বাজার এলাকা থেকে ১০ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) শশীদল-সালদানদী সদস্যরা গোপন সংবাদের ভিওিতে ভারতীয় ১শত৪কেজি গাঁজাসহ একটি ট্রাক আটক করার সংবাদ পাওয়া যায়।
সালদানদী বিজিবি হাবিলদার আবুল কালাম আজাদের নেতৃত্বে নয়নপুর বাজার দিয়ে গত শুক্রবার সন্ধ্যা৭টায় কুমিল্লা-ন-১১-০২০৫ একটি ট্রাক দিয়ে চোরাকারবারীরা পাচারের প্রস্তুতির সময় আটক করে। অপর দিকে বিজিবির সদস্যদের আগমন টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয় বলে  বিজিবি সদস্যরা জানান।
আটক কৃত ১শত ৪কেজি গাঁজাসহ ট্রাকের আনুমানিক মূল্য ২৪লাখ ১৪ হাজার টাকা বলে সালদানদী বিজিবি হাবিলদার আবুল কালাম আজাদ জানান ।

Exit mobile version