The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে আগুন, রেলপথ উপড়ে ফেলেছে অবরোধকারীরা

প্রতিনিধি: ১৮ দলীয় কর্মসূচীর প্রথম প্রহর থেকেই ঢাকা-চট্টগ্রাম রেলপথ এবং কসবা-আখাউড়া, কসবা-কুমিল্লা সড়ক পথ অবরোধ করে দেয়। অবরোধকারীরা কসবা উপজেলার ইমামবাড়ি রেল স্টেশনে চট্টলা ট্রেনে আগুন দেয়। এসময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হলে একজন আহত হয়।এর আগে সকাল সাতটার দিকে কসবা উপজেলা সদরের আকবপুর এলাকায় রেলের স্লিপার তুলে ফেলে অবরোধকারীরা। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কসবা স্টেশন মাস্টার প্রণব কান্তি বড়ূয়া জানিয়েছেন, এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-নোয়াখালি রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ের মেরামতকারী দল সেখানে কাজ করছে।

Exit mobile version