The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ট্রাকসহ ২শত ৪০কেজি গাজাঁ আটক করেছে পুলিশ

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুমিলা-সিলেট মহা সড়ক কুটি চৌমুহনী নামক স্থানে ট্রাকে তোলার সময় গোপন সংবাদে সোমবার বিকালে পুলিশ ভারতীয়  আনুমানিক ২শত ৪০কেজি(১৬ বস্তা) গাঁজা সহ একটি ট্রাক আটক করার সংবাদ পাওয়া যায়।
প্রকাশ ২৪ নভেম্বর সোমবার বিকাল ২টায় কুটি চৌমুহনী নামক স্থানে গোপন সংবাদের ভিওিতে কসবা থানার  অফিসার ইনচার্জ (তদন্ত) মো.মফিজ উদ্দিন ভুইয়ার নেতৃত্বে সাবিনা ও ফরিদা দুই মহিলা পুলিশ নিয়ে বিশেষ অভিযান চালিয়ে পাচারকালে ভারতীয় ২শত ৪০কেজি গাঁজা সহ একটি ট্রাক যাহার নং বগুড়া-ট ০৫-০০৯০ আটক করেছে। ট্রাক ও গাঁজার আনুমানিক মূল্য ৪০লাখ টাকা হতে পারে বলে পুলিশ ধারণ করেছে।
এই ব্যাপারে কসবা থানা অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমান জানান  মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।

Exit mobile version