The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মালবাহী ট্রেনের ৬ টি বগি লাইনচ্যুত হয়েছে। বন্ধ হয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল। সোমবার সকাল ৮টার দিকে আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার অমৃত লাল সরকার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি কনটেইনার ট্রেনের পেছনের দিকের ছয়টি বগি গঙ্গাসাগর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version