The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইল উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের বিক্ষোভ কর্মসূচী পালিত

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবীসহ অবৈধ হাসিনা সরকারের সকল জুলুম নির্যাতন ও হামলা মামলার প্রতিবাদে ১৮ দল ঘোষিত বিক্ষোভ কর্মসূচী সরাইল উপজেলা বিএনপি ও সকল অংগ সংগঠনের উদ্যোগে সফলভাবে পালিত হয়। স্বৈরাচার বিরোধী আজকের বিক্ষোভ কর্মসূচী সফল করার লক্ষ্যে বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীরা এক বিরাট মিছিল সহকারে সরাইল উপজেলা সদরের প্রধান সড়কসমুহ প্রদক্ষিণ শেষে সরাইল অন্নদা স্কুল মোড়স্থ বিএনপি কার্যালয়ে সামনে এক বিক্ষোভ সমাবেশ মিলিত হয়। সরাইল উপজেলা বিএনপি’র অন্যতম নেতা আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাত্রদল সাধারণ সম্পাদক জহিরুল হক ভুঞা, বিএনপি নেতা আরিজ মেম্বার, কাঞ্চন চেয়ারম্যান, আবুল হোসেন, এডঃ গিয়াসউদ্দিন ঠাকুর, খুরশিদ মিয়া, আবু আলী, শ্রমিকদল সেক্রেটারী ডি এম আলী, যুবদল নেতা শাহেদ আলম, আলাল মিয়া, জালাল, রাকিব, ডাঃ সোহেল, সুমন, আবু শাহ, ছাত্রনেতা রায়হান, শাহীন, সোহাগ মিয়া, ধনে জিসান, লিটন খান, মুক্তিযোদ্ধের প্রজন্ম নেতা হাজী জয়নাল, নূরে আলম সিদ্দীকি, হোসেন মিয়া, শুক্কুর, সফিক মৈশান প্রমুখ। বক্তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবীর লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া সকল কর্মসূচী বিএনপি’র সহ ১৮ দলীয় জোটের নেতা কর্মীদের নিয়ে সিনিয়র যুগ্ম আহবায়ক এডঃ আবুদর রহমানের নেতৃত্বে সফল করার অংগীকার ব্যক্ত করেন। একই সাথে জেলা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক ও সংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামসহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দানের জোরদাবী জানান।  (প্রেসবিজ্ঞপ্তি)

Exit mobile version