The voice of Brahmanbaria || Local news means the world is

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দিলু মিয়া-(৩৫) নামের এক নির্মাণ শ্রমিক মারা গেছে। এ সময় সিদ্দিকুর রহমান নামে আরেক শ্রমিক গুরুতর আহত হন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে পৌর এলাকার উত্তর মৌড়াইল মহল্লায়।
এলাকাবাসী জানায়, সকাল ১১ টার দিকে উত্তর মৌড়াইলের ঠিকাদার মোঃ সেলিম মিয়ার বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ করার সময় ওই দুই শ্রমিক বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। আহত অবস্থায় হাসপাতাল নেয়ার পথে দিলু মারা যান। আহত সিদ্দিকুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Exit mobile version