নবীনগরে জেডিসি পরীক্ষা চলাকালে অনিয়মের অভিযোগে এক কেন্দ্র সচিবকে অব্যাহতি !
admin
নবীনগর সংবাদদাতা:জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষা (বাংলা) চলাকালে শুক্রবার (২২.১১.১৩) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়ণপুর ডিএস ফাজিল মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব ও ওই মাদ্রাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলামকে অনিয়মের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী বলেন,‘ ওই কেন্দ্রে শুক্রবার বাংলা পরীক্ষা চলাকালে বিধি মোতাবেক পর্যবেক্ষক না দেওয়ায় কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এখন ওই কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করবেন।’ অভিযুক্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন,‘শুক্রবার নামাজের পর পরীক্ষা হওয়ায় কেন্দ্রে অনেক পর্যবেক্ষক উপস্থিত হয়নি বিধায় পর্যবেক্ষক কম ছিল।’