The voice of Brahmanbaria || Local news means the world is

জেডিসি’র তিন পরীক্ষার্থীকে মারধর করার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ : বাড়ির মালিক আটক

এস.এ.রুবেল : নবীনগরে নরায়নপুর ডিএস ফাজিল মাদ্রাসা কেন্দ্রের জেডিসি’র তিন পরীক্ষার্থীকে মারধর করার অভিযোগে পুলিশ গতকাল(২১/১১)সকালে নারায়নপুর গ্রামে এক বাড়ির মালিক কামাল মিয়াকে আটক করেছে। ওই তিন শিক্ষার্থীকে অন্যায় ভাবে মারধর করায় সকালে কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষা বয়কটের ঘোষনা দিয়ে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে পুলিশ ওই বাড়ির মালিককে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানা গেছে উপজেলার নাড়ই গ্রামে বার আউলিয়া মাদ্রাসার তিন পরীক্ষার্থী সুজন, তৌহিদ ও জোনায়েদ নারায়নপুর ডিএস ফাজিল মাদ্রাসা সংলগ্ন কামাল মিয়ার বাড়িতে পরীক্ষার সময়কাল পর্যন্ত বাসা ভাড়া নেয়। বুধবার রাতে পরীক্ষার্থীরা রাত ১০টা পর্যন্ত লেখা পড়া করছিল। এ সময় ওই বাড়ির মালিক এত রাত অবদি ঘরে বিদ্যুৎ জ্বালানোয় বেশী বিল উঠে এ অভিযোগ এনে বাতি নিভিয়ে দিয়ে তাদের মরাধর করে ঘর থেকে বের করে দেয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।

Exit mobile version