The voice of Brahmanbaria || Local news means the world is

মোরগের মুখে আল্লাহু ধ্বনি উচ্চারিত

মোঃ আব্দুল হান্নান ঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সীমান্তবর্তী গ্রাম মোড়াকুরে মোরগের মুখে আল্লাহু শব্দ উচ্চারিত হচ্ছে। ঘটনাটি ঘটেছে মোড়াকুরি গ্রামের আব্দুল হাই মিয়ার বাড়িতে। সরজমিনে ঘটনাস্থলে গিয়ে গৃহকর্ত্রী রেজিয়া বেগম (৩০) ও বীনা বেগম এর সাথে কথা বলে জানা গেছে ৫ মাস বয়সের একটি লাল রঙ্গের মোরগ গতকাল সন্ধ্যায় অন্যান্য মোরগের সাথে ঘরে প্রবেশ করার সময় আল্লাহু শব্দ উচ্চারণ করতে থাকে। মূহূর্তের মাঝে ওই ঘটনা সমস্ত গ্রামে ছড়িয়ে পরে। মোরগটি দেখতে এলাকার উৎসুত নারী পুরুষ ভীড় জমাই আব্দুল মিয়ার বাড়িতে। ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Exit mobile version