The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোঃ আব্দুল হান্নান ঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ (হাবিব) র বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে সকাল ১১ ঘটিকায় এক  বিক্ষোভ মিছিল উপজেলা সদরে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় উপজেলা পরিষদ মিলনাতনের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি এম নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম এ মঈনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি মীর মোস্তফা জালাল, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাহমুদুল হাসান মুন্না, গুনিয়াউক ইউনিয়ন ছাত্রদল সভাপতি ছাদেকুর রহমান, ছাত্রনেতা জমসেদ মিয়া, হাসেম মিয়া, মারজান খাঁ, জুনায়েদ আহমেদ বকুল প্রমূখ।

Exit mobile version