The voice of Brahmanbaria || Local news means the world is

কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে কসবায় বিএনপির বিক্ষোভ মিছিল

কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) :কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে সারাদেশের ন্যায় বিক্ষোভ মিছিল করেছে কসবা উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন।গত ১৬ নভেম্বর শনিবার বিকালে কসবা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.কামাল উদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশের শেষে স্থানীয় পুরাতন বাজাস্থ স্বাধীনতা চত্বরে কসবা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সহ সভাপতি বেলায়েত হোসেন হেলাল, বশির চৌধুরী,সাধারণ সম্পাদক ইলিল আজম, কসবা পৌর বিএনপির সভাপতি আলী আশরাফ আলী,উপজেলা বিএনপির সাংগঠনিরক সম্পাদক শরীফুল ইসলাম,মেহারী ইউপি চেয়ারম্যান গোলা,মোস্তফা, উপজেলা ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান রুবেল,সাধারণ সম্পাদক মাসুদুল হক দীপু,উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জমির খান,কসবা পৌরছাত্র দলের সাধারণ সম্পাদক শাহেদ খা প্রমুখ।

Exit mobile version