The voice of Brahmanbaria || Local news means the world is

জহির-সিরাজের মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ

 

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের দাবীতে সারাদেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রাজপথে আন্দোলন করাকালীন ফ্যাসিষ্ট পাকশালী আওয়ামীলীগ সরকারের ষড়যন্ত্রের শিকার সাবেক ভিপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুর হক খোকন, ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি বর্তমান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ সকল গ্রেফতারকতৃ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং অযথা হয়রাীমুলক রিমান্ড আবেদনের প্রতিবাদে জেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগ রবিবার দুপুর ২টায় শহরের কাচারীপাড়স্থ পৌর মুক্তমঞ্চে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির ও তার সকল অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং প্রত্যেক উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচীকে সফল করার জন্য উদ্ধাত্ব আহবান জানান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু। প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version