The voice of Brahmanbaria || Local news means the world is

মীর সরাফত আলী সফু ও বাবুর মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীল সরাফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক সফিউল বারী বাবুকে হয়রানিমূলক মিথ্যামামলায় গ্রেফতারের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিরাট বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জেলা পরিষদ চত্বরে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ব্রাহ্মণবাড়িয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা দেলোয়ার হোসেন দিলীপের সভাপতিত্বে ও শহর বিএনপি’র নেতা এ.এফ.এম সামসুল আরেফিন আরিফের পরিচালনায় সমাবেশে বক্তাগন অবিলম্বে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীল সরাফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক সফিউল বারী বাবুকে মুক্তি দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের গণ দাবী মেনে সাধারণ নির্বাচন দিয়ে দেশের শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনার আহবান জানান। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সহ-সভাপাতি সৈয়দ তাওয়াবুল ইসলাম কার্জন ছাত্রদল নেতা সাইদুল ইসলাম, সোহেল জাহান, শামসুল আরেফিন সজীব, হেলাল উদ্দিন, খায়রুল ইসলাম, আক্তার হোসেন, মুরুজ্জামান, বশির বিন সুলতান বাপ্পি, ফেরদৌস ঠাকুর ঝলক, নুরুল ইসলাম সরকার, ইমরুল হোসেন শাহিন, সত্যজিৎ শাহা প্রমুখ নেতৃবৃন্দ।  (প্রেসবিজ্ঞপ্তি)

Exit mobile version