The voice of Brahmanbaria || Local news means the world is

আগামী ২২শে নভেম্বর,২০১৩ মরহুম এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর তৃতীয় মৃত্যু বার্ষিকী

 

 

 

 

 

 

 

 

সুপ্রীয় ব্রাহ্মণবাড়িয়াবাসী,

আসসালামু আলাইকুম। আগামী ২২শে নভেম্বর, ২০১৩ আমার স্বামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য মরহুম লুৎফুল হাই সাচ্চুর তৃতীয় মৃত্যু বার্ষিকী। তার সহ ধর্মিনী আমি মিসেস ফরিদা হাই-ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ, সহযোগী সংঘঠন এর বিশাল কর্মীবাহিনী এবং ব্রাহ্মণবাড়িয়ার শান্তিপ্রিয় জনগন এর নিকট বিনীতভাবে জানাচ্ছি যে, মরহুমের “স্মৃতি পরিষদের” পক্ষ থেকে মরহুমের ব্রাহ্মণবাড়িয়ার পিত্রালয়ে আগামী ২৯ নভেম্বর, ২০১৩ মিলাদ, দোয়া মাহফিল এবং স্মৃতিচারণ সভার আয়োজন করা হবে। আপনারা তার আত্মার সাথী। আমরা উক্ত অনুষ্ঠানে  আপনাদের উপস্থিতি কামনা করি। আপনাদের সদয় অবগতির জন্য আরো জানাতে চাই যে, ব্রাহ্মণবাড়িয়ার কোন এলাকা/শহর/ইউনিয়ন/ উপজেলায় যদি কেহ/কোন প্রতিষ্ঠান মরহুম লৎফুল হাই সাচ্চুর মৃত্যুবার্ষিকী উদযাপন করতে আগ্রহ এবং ইচ্ছা প্রকাশ করেন তবে আমি এবং আমাদের পরিবার হতে কোন আপত্তি থাকবে না এবং আমরা আপনাদেরর পাশে থেকে উৎসাহ প্রদান করব। রাজনীতি বহমান-সময়ের সাথে, শেষ বলতে কিছু নাই।(প্রেসবিজ্ঞপ্তি)

Exit mobile version