The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে সোনালী ব্যাংকের উপজেলা শাখা উদ্ধোধন

প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার নব-গঠিত বিজয়নগর উপজেলা সদরে প্রথমবারের মতো সোনালী ব্যাংক উপজেলা শাখা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। বুধবার দুপুরে উপজেলা সদরে এই ব্যাংকের উপজেলা শাখার উদ্ধোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার ডিজিএম মো.ওবায়েদুর রহমানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার, সোনালী ব্যাংক কুমিল্লা অফিসের জিএম আমিন উদ্দিন আহম্মদ,বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশিরুল হক ভূঞা,উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভূঞা,সাধারন সম্পাদক অ্যাডভোকেট তানভীর ভূঞা,ইউপি চেয়ারম্যান হাজি আকতার হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল।

Exit mobile version