The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার অষ্টগ্রামে গোষ্ঠীগত দ্বন্ধে দুই পক্ষের সংঘর্ষ।

শামীম উন বাছির : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামে আজ শুক্রবার ভোরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর চালানো হয়। স্থানীয় কালাগাজি ও  ওমর আলীর গোষ্ঠীর সাথে আহমেদ আলীর গোষ্ঠীর  লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

এলাকাবাসী জানায়, বড়দা রন্জন মাঠে ক্রিকেট খেলতে যায় স্থানীয় কালাগাজি ও  ওমর আলীর গোষ্ঠীর ছেলেরা । ওখানে আহমেদ আলীর গোষ্ঠীর  লোকজন তুচ্ছ বিষয় নিয়ে কালাগাজি ও  ওমর আলীর গোষ্ঠীর  লোকজনের সাথে বিবাদে জড়িত হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে আহমেদ আলীর গোষ্ঠীর  লোকজন প্রতিপক্ষের লোকজনকে মারধর করে।এ ঘটনার জের ধরে দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষই দেশি অস্ত্রে সজ্জিত হয়ে পরস্পরের ওপর হামলা চালায়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Exit mobile version