The voice of Brahmanbaria || Local news means the world is

বিএনপিসহ ১৮দলীয় জোট আহুত হরতালের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া সদর উত্তরাঞ্চলে শান্তির্পুণ হরতাল পালিত

নির্দলীয়,নিরপে সরকারের দাবীতে ৮৪ ঘন্টার হরতালের শেষদিন গতকাল ব্রাহ্মণবাড়িয়া সদর উত্তর অঞ্চলে শান্তির্পুণ হরতাল পালি হয়। সুহিলপুর,মজলিমপুর, বুধল ও তালশহর পূর্ব ইউপি’র সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং ঘাটুরার মিরহাটি,সুতিয়ারা,খাটিহাতা ও বিশ্বরোড মোড়সহ ৪টি পয়েন্টে পিকেটিং এর মধ্য দিয়ে শান্তির্পুণ হরতাল পালিত হয়। হরতাল পালনকালে মোঃ গিয়াস উদ্দিন, ছোবেদ আলী, মোঃ নিয়ামত খান, মোঃ আক্তারুজ্জামান, খসরু মোল্লা, হারুন মোল্লা, আবুল কাসেম মুন্সী, রুবেল মুন্সী, এডঃ  বশির আহম্মেদ, ফিরুজ মিয়া, কামরুল হাসান, ডাঃ ফিরুজ, এনামুর হক, মোঃ আজিজ, মোঃ আঃ আউয়াল,নাসির মিয়া, রাকিব, আলমগীর,মুসা, শাহজাহান,গাফফার, আক্তার মিয়া, মাহবুব নিয়াজ, মুখলেছ মিয়া, সামাদ মিয়া উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারসহ তাদেরকে নিঃশর্ত মুক্তির দাবী জানান। অন্যথায় উত্তরঞ্চলীয় এলাকায় জনগনকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি
Exit mobile version