The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের মুক্তির দাবী

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা সৈয়দ আজিমুল হক তৌহিদ এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের ভিপি সংগ্রামী জননেতা জহিরুল হক খোকনের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন। বিবৃতিতে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নির্দলীয় তত্ববধায়ক সরকারের দাবীতে গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে নেতৃত্বদানকারী জননেতা জহিরুল হক খোকনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান। বিবৃতিতে কেন্দ্রীয় জাসাস নেতা তৌহিদ বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী জননেতা  জহিরুল হক খোকনকে গ্রেপ্তার নির্যাতন করে  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নির্দলীয় তত্ববধায়ক সরকারের দাবীতে চলমান গণতান্ত্রিক আন্দোলনের গতিকে ব্রাহ্মণবাড়িয়ায় কোন অবস্থাতে দূর্বল করা যাবে না। তিনি বলেন জননেতা জহিরুল হক খোকনকে গ্রেপ্তার স্বৈরচারিনী শেখ হাসিনার আওয়ামী সরকার বিরোধী চলমান গণতান্ত্রিক আন্দোলনকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আরও বেগবান করবে এবং তার এ গ্রেপ্তারের ফলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ সারা দেশে রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অবিলম্বে সৈরচারিনী খুনি ফ্যাসিবাদ লুটেরা তাবেদার হাসিনা সরকারের পতন ঘটবে।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version