The voice of Brahmanbaria || Local news means the world is

আটককৃত নেতাকর্মীদের মুক্তি দাবি… জেলা ছাত্রদল

 

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ অংশগ্রহন মূলক সকলের নিকট গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবীতে ১৮ দলীয় জোট নেত্রী, আপোষহীন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে দেশব্যাপী চলমান আন্দোলনকে ব্যাহত করে দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে আওয়ামীলীগ দেশের সংবিধানের বুকে ছুরি চালিয়ে একতরফা নির্বাচন করার যে হীন পায়তারা লিপ্ত হয়ে গুম, হত্যা, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, মামলা –হামলা চালিয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপি শীর্ষ স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় চলমান আন্দোলনে নেতৃত্ব দানকারী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ/ ছাত্রদল নেতা মোল্লা সালাহ উদ্দিনের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে রাজপথের সাহসী সৈনিক জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম মোল্লা, সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদসহ সকল নেতৃবৃন্দের নামে দায়েরকৃত রাজনৈতিক, উদ্দেশ্যে প্রণোদিত মামলা প্রত্যাহারের দাবীতে জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সকল নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন, মিথ্যা মামলা দিয়ে এবং গ্রেফতার ও হয়রানী করে গণ আন্দোলনকে দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে নেতৃবৃন্দের মুক্তি দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, অন্যথায় জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাবে।

Exit mobile version