The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে হরতালে গাড়ি ভাংচুরের ঘটনায় বিএনপির শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা ॥ গ্রেপ্তার ২

এফএনএস (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হরতালের সময় গাড়ি ভাংচুরের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে মামলা দায়ের করেছে পুলিশ। বিজয়নগর থানার এস.আই শাহআলম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০জনকে আসামী করা হয়। এই মামলায় পুলিশ ২ ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে উপজেলার চম্পকনগরের ছাত্রদল কর্মী শরীফ-(২৮) ও সাতগাঁও গ্রামের ছবিদুর খাঁ-(৩০)।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বলেন, হরতালে পিকেটিং, পুলিশের কাজে বাঁধা ও নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার দায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা মামলার ২ আসামীকে গ্রেপ্তার করেছি।
Exit mobile version