The voice of Brahmanbaria || Local news means the world is

শোক র‌্যালী

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, খেতাব বীরমুক্তিযোদ্ধা মেজর (অবঃ) জহিরুল হক খান বীরপ্রতিক এর অপ্রত্যাশিত মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে এক শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় শোক র‌্যালীটি স্থানীয় পৌর আধুনিক সুপার মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর আধুনিক সুপার মাকের্টে এসে  শেষ হয়।

জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সভাপত্তিতে ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়ার পরিচালনায় শোক র‌্যালীতে অংশ গ্রহন করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা যুবলীগ সভাপতি এডঃ মাহবুবুল আলম খোকন, কৃষকলীগ সভাপতি ছাদেকুর রহমান শরীফ, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো রফিকুল ইসলাম, সাবেক ভিপি হাসান সারওয়ার, যুবনেতা গোলাম মোস্তফা রাফি, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন সওদাগর, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জুম্মান’

জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আনিছুর রহমান রনি, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল, যুগ্ন সম্পাদক ইজাজুল হক রাব্বি, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক কাজী খাইরুল, তানভির আক্তার, শেখ রাসেল, আশরাফুল হক টিটু, শহর ছাত্রলীগ নেতা ছগির হেসেন, এ কে বাবু, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি শাহাদাৎ হোসেন শোভন, সাধারণ সম্পাদক লাভলু চৌধুরী, পৌর কলেজ ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ওমর চৌধুরী সুমন ।

অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র নেতা রিফাত রহমান শরীফ, সৈয়দ সিফাত হাসানাত, মারুফুল ইসলাম, আরিফ, জাহিদুল, রিয়াদ, লিমন, খায়েশ, সামদানি, মনিরুল ইসলাম শ্রাবণ, মহসিন, হিমেল,স্বজল, মামুন, রাফিদ, হৃদয়, ফয়সাল, আশিক, ,সেলিম মোল্লা, রায়হান, বিল্পব, জিদনি ইসলাম, এনামুল, তারেক, রুবেল, শরিফ, রাফি, মহসিন মোল্লা, আরাফাত প্রমুখ।  

উল্লেখ্য মরহুম জহিরুল হক খান বীরপ্রতিক এর মৃত্যুতে তিন দিনের শোক ঘোষনা করা হয়েছে। শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তলোন করা হয়। রাজনৈতিক নেতা কর্মীসহ সাধারণ মানুষ দিন ভর কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করে। সর্বত্র শোকের ছায়া বিরাজ করছিল।

Exit mobile version