The voice of Brahmanbaria || Local news means the world is

গাঁজা ও পিকআপ ভ্যানসহ আটক এক


প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ হারুন মিয়া (৪৫) নামে এক মাদক পাঁচারকারীকে আটক করেছে জেলা ট্রাফিক পুলিশ বিভাগ। রবিবার সকাল ১০ টায় শহরের কাউতলী এলাকায় এ আটকাভিযান চালানো হয়। হারুণ শরীয়তপুর জেলার নরিয়ার আমজাদ আলীর ছেলে ।
জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট কুদ্দুস জানান, হরতালের সময় আইনশৃঙ্খলা বাহীনির ব্যবহারের জন্য গাড়ি সংগ্রহের সময় গাড়িটিকে তল্লাসী করে অভিনব কায়দায় গাড়ির বডির (গাড়িতে মালামাল বহনের জন্য পিছনের উন্মুক্ত অংশ) নিচ থেকে মাদক গুলো পাওয়া যায়।
জেলা ট্রাফিক পরিদর্শক ছায়েদুল ইসলাম খান জানান, আটককৃত হারুনের বিরুদ্ধে সদর থানায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

Exit mobile version