The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় সমবায় দিবস পালিত

প্রতিনিধি : ‘সমবায়ে সামাজিক নিরাপত্তা’ এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আখাউড়ায় ৪২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিনটি উপলে শনিবার সকাল ১০টায় আখাউড়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার খুরশিদ শাহয়ীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত পারভিন স্মতি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল, উপজেলা সমবায় অফিসার মোছাম্মৎ রুবিনা আক্তার, সমবায়ী হুমায়ুন কবির, জামির হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version