The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধি : ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টা হরতালে  নিহত, গণগ্রেফতার, মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্দলীয় সরকারের দাবীতে শনিবার সকালে আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সকাল ১০টায় সড়ক বাজার মায়াবী সিনেমা হল চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশ করে। পৌর বিএনপির সভাপতি মো: বাহার মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আবুল মনসুর মিশন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খাদেম,  উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন খাদেম, হাজী মন্তাজ মিয়া, কাজী শরীফ খাদেম, উপজেলা যুবদলের সভাপতি নাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি প্রমুখ। 

Exit mobile version