The voice of Brahmanbaria || Local news means the world is

মেজর (অবঃ ) বীর প্রতীক এর জহিরুল হক খান বীর প্রতীক এর ইন্তেকাল ॥ ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন । (ইন্নানিল্লাহে — রাজেউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৫ বছর । তিনি স্ত্রী ৪ ছেলে ভাই বোন বহু আত্মীয় স্বজন গুণ গ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায় , সকালে তিনি হৃদ রোগে আক্রান্ত হলে প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদরে পরে আংশকাজনক জনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version