The voice of Brahmanbaria || Local news means the world is

বিএনপির গায়েবানা জানাযা

 

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ দলের কর্মসূচী অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে হরতালের সময় নিহতদের জন্য গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, সহ সভাপতি অ্যাডঃ গোলাম সারওয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক এ. বি এম মোমিনুল হক ও ১৮ দলীয় নেতাকর্মীরা জানাযায় অংশ গ্রহন করেন। এছাড়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জানাযায় অংশগ্রহন করেন। পরে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

Exit mobile version