The voice of Brahmanbaria || Local news means the world is

বিদ্যুৎস্পর্শে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু


প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শে সুমন মিয়া (২০) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার বুধল গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। নিহত সুমন পার্শ্ববর্তী ছাতিয়াইন গ্রামের মহসিন মিয়ার পুত্র।
জানা যায়, শুক্রবার দুপুরে সদর উপজেলার বুধল সড়কের বিদ্যুতের খুঁটিতে অবৈধভাবে বিদ্যুতের লাইনে কাজ করতে যায় ইলেক্ট্রিশিয়ান সুমন মিয়া। কাজ করা অবস্থায় আচমকা বিদ্যুতের লাইনের তারের সাথে স্পর্শিত হয়ে ঘটনাস্থলেই সুমন মারা যায়। সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version