The voice of Brahmanbaria || Local news means the world is

অধ্যক্ষ শাহ্জাহান আলম সাজুর সরাইল প্রেস ক্লাবে আজীবন দাতা সদস্য পদ লাভ

সরাইল প্রতিনিধি: ব্রা‏হ্মণবাড়িয়ার সরাইল প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য পদ লাভ করেছেন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যান ট্রাস্টটের শিক্ষা সচিব ও আওয়ামীলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক অধ্যক্ষ মো.শাহজাহান আলম সাজু। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকালে সরাইল প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো.আইয়ুব খান। সম্পাদক বদর উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহজাহান আলম সাজু,আনোয়ার হোসেন মাষ্টার,আশুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবীর,প্রভাষক মহিউদ্দিন আহমদ, মোহাম্মদ আলী মাষ্টার, এস কে ইউসুফ, মাহবুব খান প্রমুখ। পরে তিনি সরাইল প্রেস ক্লাবকে আর্থিক অনুদান প্রদান করেন।
শাহজাহান আলম সাজু তাঁর বক্তব্যে বলেন,আমি নিজেও এক সময় সাংবাদিক ছিলাম। আমি সব সময় সাংবাদিক ও শিক্ষকদের কাজকে অধিক গুরুত্ব দিয়ে থাকি। ভবিষ্যতে আমি সুযোগ পেলে সরাইল প্রেস ক্লাবকে একটি মডেল প্রেস ক্লাব হিসেবে গড়ে তুলতে চেষ্টা করব। আমি সরাইল প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পাশাপাশি আমি আজীন আপনাদের পাশে থাকতে চাই।     

Exit mobile version