The voice of Brahmanbaria || Local news means the world is

নাসির নগরে নদী থেকে দেড় বছরের মেয়ে শিশুর লাশ উদ্ধার ।কি দোষ হতভাগা মেয়েটির !

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর ঃ সোমবার বেলা  বারোটা নাসিরনগর চাতলপাড় ক্যাম্পের পুলিশ কোর ডাঙ্গি নদী থেকে দেড় বছরের এক মেয়ে শিশুর লাশ উদ্ভার করে। পরিবারের দাবী শিশুটির পিতা তাকে হত্যা করে নদীতে নিক্ষেপ করে পানিতে ফেলে দেয়। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে। শিশুর পরিবার ও থানা পুলিশ সুত্রে জানাগেছে ,প্রায় দুই বছর পূর্বে  গ্রামের মোঃ হিরু মিয়ার মেয়ে কিশোরী নাজমা বেগমের সাথে প্রতিবেশী মোঃ শরীফ মিয়ার মন দেওয়া নেওয়ার এক পর্যায়ে দুজনের মাঝে অবৈধ যৌন মিলনের ফলে নাজমা অন্তঃ সত্বা হয়ে পড়ে। পরে শরীফকে বিয়ের জন্য চাপ দিলে শরীফ অস্বীকার করে। এই নিয়ে নাজমা বাদী হয়ে শরীফ সহ ৫ জনকে আসামী করে নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে । পরে পুলিশ ৪ জনকে মামলা থেকে বাদদিয়ে  শুধু শরীফকে আসামী করে আদালতে চার্জসীট দাখিল করে। পরে নাজমা একটি মেয়ে শিশু প্রসব করে। মেযেটির নাম রাখা হয় রিমা। রিমার বয়স দেড় বছরের  সীমানা এসে পৌছলে এ ঘটনা ঘটে । রিমার মা নাজমা বেগম (২০),নানা মোঃ হিরু মিয়া,হিলু মিয়ার সাথে কথা হয় থানায় বসে। তারা জানায় মামলার পর থেকে শরীফ পলাতক রয়েছে । বর্তমানে শরীফ পার্শ্ববর্তী গ্রামে বিয়ে করে  ঘর সংসার করছে ।তারা জানান ,ঘটনার তারিখে তাদের বাড়িতে ওয়াজ মাহফিল ছিল ।রাত প্রায় এগারোটা শরীফের বোন হাসু বিবি(২৮) রিমাকে ঘুম থেকে চুরি করে  নিয়ে যায় ।এই সময়ে নানা হিরু মিয়া দেখে ফেলে ।তাদের দাবী শরীফ মেয়েটিকে মেরে  নদীতে ফেলে দেয় ।এ বিষয়ে শিশুর মা নাজমা বেগম বাদী হয়ে শরীফ সহ  চারজনকে আসামী করে নাসির নগর থানায় মামলা রুজুর প্রস্তুতি নেন ।এ বিষয়ে চাতলপাড় ক্যাম্পের তদন্তকারী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান ,আমরা খবর পেয়ে বেলা বারোটা ঘটনাস্থলে গিয়ে র্পূবৃ বালিখোলা ইদু মিয়ার  বাড়ি সংলগ্ন কুরডাঙ্গি বিলের দক্ষিণপাড়ে পরিত্যাক্ত অবস্থায় লাশ উদ্ভার করি ।পরে লাশের ছুরতহাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্য ব্রাক্ষনবাড়িয়া মর্গে প্রেরন করি ।তিনি জানান প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তদন্ত চলছে ।

Exit mobile version