|
খ.ম.হারুনুর রশীদ ঢালী : কসবা উপজেলা বিএনপি ও ১৮ দলের হরতাল পালন কালে কসবা নতুন বাজারে নেতাকর্মীদের মাঝে এক সংঘর্ষ বাধে। অপর দিকে দুপুরে সাহাপাড়া রোডে বৃটিশ টোব্যাকো কোম্পানির ঢাকা মেট্রো-চ-৫৪-০০০৬ একটি মাইক্রো হর ৩/৪টি রিক্সা হামলা চালিয়ে হরতাল সমর্থকারীরা ব্যাপক ভাংচুর করে। সকালে হরতালের সমর্থনে বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীরা কয়েকদফা লাঠি সোটা নিয়ে মিছিল অংশ নেয়। তবে এসময় পুলিশকে নিরব ভূমিকায় দেখা গেছে। পরিশেষে কসবা স্বাধীনতা চত্বরের পাশে হরতাল সমর্থক সমাবেশ অনুষ্ঠিতহয়। এদিকে বেলা বাড়ার সাথে সাথে দোকানপাট ও যানবাহন চলাচল সম্পূণ রূপে বন্ধ থাকে। |