The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ


আজহারুল ইসলাম খান : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপি ও শিবির কর্মীরা সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শ্যামলীঘাট নামক স্থানে সড়ক অবরোধ করে রাখে। এ সময় নেতৃবৃন্দরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। উপজেলা বিএনপির সভাপতি হারুন মুন্সীর সভাপতিত্বে সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম লিটন, আব্দুল হক, মিজান মিয়া, অলি মিয়া, মিয়াব আলী, সিরাজুল ইসলাম, ইয়াছিন চৌধুরী, ছাত্র নেতা শেখ মামুন, রাসেল, মুখলেছুর রহমান লিটন, মুর্শেদ মিয়া সহ আরো অনেকে।

Exit mobile version