|
প্রতিবেদক : নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টা হরতালের ২য় দিন আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত হচ্ছে।
ভোর থেকে ১৮ দলের নেতা কর্মীরা শহরে বিভিন্ন স্থানে পিকেটিং ও খন্ড খন্ড মিছিল করছে, বন্ধ রয়েছে দোকান পাট সহ ব্যবসা প্রতিষ্ঠান দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। সকাল সাড়ে ৮ টার দিকে শহরের মোড়াইল এলাকায় টায়ারে আগুন দেয়, হরতাল সমর্থকরা। পরে পুলিশ তা নিভিয়ে ফেলে। এদিকে শহরের টাউনহল এলকায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। পুলিশ হরতালের প্রথম দিনে নাশকতার অভিযোগে দুই বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে। শহরের গুরুত্বপূর্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। |