The voice of Brahmanbaria || Local news means the world is

হরতালের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগের সমাবেশ

প্রতিবেদক : বিএনপির ডাকা ৬০ ঘন্টা হরতালের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রবিবার দুপুরে জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পৌর আধুনিক মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীরপ্রতিক,সহ-সভাপতি আমানুল হক সেন্টু, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, জাসদ সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম সরকার, দপ্তর সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, শহর আওয়ামীলীগ সভাপতি মুসলিম মিয়া, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সাইদুজ্জামান আরিফ ও জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ।

Exit mobile version