The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় পুলিশ-শিবির ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ১৫

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী হরতাল পালনে অংশ নেয়। এই সংখ্যার সিংহভাগই জামায়াত-শিবিরের।  রোববার সকালে কসবা টি.আলী বাড়ি মোড়ে দণি দিক থেকে জামায়াত-শিবিরের মিছিল আসার পথে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ায় আলী হোসেন, মোহাম্মদ আলীসহ ১৫জন নেতাকর্মী আহত হয় বলে জামায়াত সেক্রেটারী  আল আমীন দাবী করেন।  এদিকে হরতালের সমর্থনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে কসবা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টি.আলী বাড়ি মোড়ে গিয়ে সমাবেশে পরিণত হয়। উপজেলা বিএনপির সভাপতি ও পৌরমেয়র মুহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে সমাবেশে বিএনপি, জামায়াত ও ইসলামী ঐক্যজোটের দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Exit mobile version