The voice of Brahmanbaria || Local news means the world is

ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া হরতাল চলছে

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় সকালে শান্তিপূর্ণ ভাবে হরতাল চললেও বেলা বাড়ার সাথে সাথে বেড়ে চলছে হরতালের নাশকতা। জেলা শহরের দু ভাগে অবস্থান নিয়ে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল করেছে আওয়ামীলীগ ও বিএনপি। এসময় দু দলের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে, তবে পুলিশি নিয়ন্ত্রণে তা স্বাভাবিক হয়ে যায়। তবে শহরের মৌলভীপাড়ায় হরতাল সমর্থকদের ধাওয়া করে ছাত্রলীগ, সে সময় বেশ কয়েকটি চেয়ার টেবিল ভাংচুর করে তারা।  অন্য দিকে শহরের পুনিয়াউট এলাকায় দুটি যানবাহন ভাংচুর ও পাঁচটি ককটেল বিস্ফোরণ করেছে পিকেটাররা।
এ দিকে জেলার আখাউড়া উপজেলায় আওয়ামীলীগের মিছিলে বিএনপি হামলা চালায় । এ সময় দুদলের ১০ নেতা কর্মী আহত হয়।

Exit mobile version