The voice of Brahmanbaria || Local news means the world is

প্রয়াত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

নবীনগর সংবাদদাতা :জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সদ্যপ্রয়াত বিশিষ্ট সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী স্মরণে শনিবার (২৬.১০.১৩) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ক্লাব কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি গৌরাঙ্গ দেবনাথ অপু। স্মরণসভার শুরতেই প্রয়াত সাংবাদিকের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে গিয়াস কামাল চৌধুরীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অংশ নেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহনূর খান আলমগীর, স্থানীয় সাপ্তাহিক ‘মলয়া’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, ক্লাবের সদস্য প্রভাষক দেলোয়ার হোসেন, মো. মশিউর রহমান রুবেল, এসএ রুবেল, শফিকুল ইসলাম বাদল, সাধন সাহা জয় ও মিঠু সূত্রধর পলাশ।
বক্তারা একুশে পদকসহ  দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি নানা পদকে ভূষিত প্রথিতযশা এ সাংবাদিকের রুহের মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, নবীনগর উপজেলার রতনপুর গ্রামে প্রয়াত গিয়াস কামাল চৌধুরীর আদি পৈত্রিক বাড়ি অবস্থিত।

Exit mobile version