The voice of Brahmanbaria || Local news means the world is

বশেষ প্রতিবেদনের জন্য শুভেচ্ছা স্মারক পেলেন মাহবুব খান বাবুল

মোহাম্মদ মাসুদ ,সরাইল :
ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রথম দৈনিক “দৈনিক ব্রাহ্মণবাড়িয়া’র সরাইল উপজেলা প্রতিনিধি মাহবুব খান বাবুল শুভেচ্ছা স্মারক পেয়েছেন। ২০১২-২০১৩ বর্ষে বিশেষ প্রতিবেদনের জন্য তাকে এই শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। গত শনিবার সকালে দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোঃ নূরুল হোসেন মাহবুব খানকে শুভেচ্ছা স্মারক ( ক্রেস্ট) ও নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন। প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক দেওয়ান ফয়জুন নাহার, যুগ্ম সম্পাদক স.ম. সিরাজুল ইসলাম, বার্তা সম্পাদক আবদুন নূর ও প্রধান প্রতিবেদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। প্রতিনিধি সম্মেলনে জেলার ৯টি উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ মাহবুব খান বাবুল জাতীয় দৈনিক মানবজমিন’র সরাইল উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন।
এদিকে মাহবুব খান বাবুল শুভেচ্ছা স্মারক পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ূব খান ও সাধারন সম্পাদক বদর উদ্দিন। সাংবাদিকবৃন্দ মাহবুব খানের পেশাগত সফলতা কামনা করেন।

Exit mobile version