The voice of Brahmanbaria || Local news means the world is

টিএরোডে ককটেল বিস্ফোরণ

 

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার সন্ধ্যায় শহরের টি, এ রোড এলাকায় তিনটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। এসময় শহরের এই প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি। এ ঘটনার পর থেকে শহর জুড়ে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে পুলিশ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হরতালের আতঙ্ক সৃষ্টি করতেই ককটেলের বিস্ফোরণ করা হয়েছে।

Exit mobile version