The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে অগ্নিকান্ডে ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। জানা যায়, গত শুক্রবার রাত প্রায় ১১টায় উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের দরিয়াদৌলত গ্রামের বাজারের একটি মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহুর্তের মধ্যে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সম হয়। আগুনে একটি স্বর্ণ দোকান, ওষধের দোকান, মুদির দোকান, থান কাপড়ের দোকান এবং শাড়ির দোকান সম্পূর্ন রূপে ভষ্মীভূত হয়। অগ্নিকান্ডে ১০ ল টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়।

Exit mobile version