The voice of Brahmanbaria || Local news means the world is

বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

প্রতিবেদক ॥  শনিবার সকালে কুমিলা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মীরহাটি এলাকায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী উত্তরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫০১১) এর সাথে আশুগঞ্জ থেকে ছেড়ে আসা কুটিগামী একটি যাত্রীবাহী লোকাল বাস (চট্রো মেট্রো-২৯০) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উত্তরা পরিবহনের চালকসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে উত্তরা পরিবহনের চালক ইমরান হোসেন (৩৫)কে জেলা সদর হাসপালে আনা হলে পরে আশংকাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়। বাকীদের জেলা সদর হাসপাতালে ভতি ও বিভিন্ন কিনিকে চিকিৎসা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

Exit mobile version