The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে বিজেপি নেতার বিশাল মোটর সাইকেল শোডাউন

নাসিরনগর প্রতিনিধিঃ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলাা নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান কেন্দ্রীয় বিজেপির ভাইস চেয়ারম্যান জেলা বিজেপির আহ্বায়ক, আগামী সংসদ নির্বাচনে বিজেপির একমাত্র প্রভাবশালী প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোঃ আহসানূল মাষ্টার প্রায় দেড়শতাধিক মোটর সাইকেলে প্রায় ৩ শতাধিক লোক নিয়ে উপজেলার তিলপাড়া, চিতনা, বুড়িশ্বর, ফান্দাউক, আতুকোড়া পদক্ষিণ শেষে চাপরতলা বাজারে বসে এক আলোচনা সভায় মিলিত হন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক মোঃ বকুল হোসেন খাঁন, ডাঃ জুবায়ের আহমেদ, মোঃ আক্কাছ আলী। মোঃ মনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ সালেক মিয়া, মোঃ দিয়ারিশ মিয়াসহ ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা। আলোচনা সভার শেষে চাপরতলা ইউনিয়ন বিজেপির ৭টি কমিটি গঠন করা হয়। তাছাড়াও  সোমবার কুন্ডা ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় প্রায় এক হাজার লোকের সমাগম ঘটে। আলোচনা সভার শেষে মোঃ ইসলাম মিয়াকে সভাপতি, মোঃ আসলাম ভূইয়াকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বিজেপির ইউনিয়ন কমিটি। মোঃ সেলিম খাঁনকে সভাপতি ও মোঃ আলমান ভূইয়াকে সাধারণ সম্পাদক করে জাতীয় কৃষক পার্টি, মোঃ হাফিজ মিয়াকে সভাপতি ও মোঃ রাব্বেল ইসলামকে সাধারণ সম্পাদক করে জাতীয় শ্রমিক পার্টি, মোছাঃ সামছুর নাহারকে সভানেত্রী ও মোছাঃ নূরুন নাহারকে সাধারণ সম্পাদীকা করে জাতীয় মহিলা পার্টি, মোঃ আবুল হোসেনকে সভাপতি ও রবিউল্লাকে সাধারণ সম্পাদক জাতীয় যুব সংহতি কমিটি গঠন শেষে ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। বিজেপি নেতার মোটর সাইকেল শোডাউনের ফলে নাসিরনগর উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

Exit mobile version