The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে ১০২ বোতল ফেন্সিডিল ও ৮ বোতল ম্যাকডুয়েল্স হুইস্কি সহ আটক ১


শামীম উন বাছির: গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, ভৈরব ক্যাম্পের এএসপি মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর নেতৃত্বে একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়ীয়া জেলায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। আনুমানিক আজ সকাল ০৯.০০ ঘটিকায় উক্ত অভিযানে র‌্যাব সদস্যগন  আশুগঞ্জ থানাধীন আশুগঞ্জ টোল প্লাজা থেকে ১০২ (একশত দুই) বোতল ফেন্সিডিল, ৮ বোতল ম্যাকডুয়েল্স হুইস্কি এবং ০১টি প্রাইভেট কারসহ ০১ জন আসামীকে আটক করে।। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৮০,০০০/- টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে  আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version