The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ইমারত নির্মাণ শ্রমিকদের আলোচনা ও সাংস্কৃতি অনুষ্ঠান

কসবা প্রতিনিধি ঃকসবায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে গত ২১ অক্টোবর সন্ধ্যায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গোপীনাথপুর ইউপি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো.আকরাম খান। অতিথি বৃন্দ ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ কাইয়ুম মেম্বার,গোপীনাথপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক নবী মিয়া, সাবেক মেম্বার জহিরুল হক,মুক্তিযোদ্ধা আলী আকবর প্রমুখ। অনুষ্ঠানটি শুভু উদ্বোধন করেন কসবা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.মাসুদুল হক ভুইয়া। প্রধান বক্তা ছিলেন কসবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম,তবিবুর রহমান জীবন। অনুষ্ঠানটি পরিচালনা করেন গোপীনাথপুর ইউপি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো.সুমন মুন্সি। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন মো.মফিজ উদ্দিন ভুঁইয়া, কামাল,মৌসুমী, শাহিনুর,শান্তা,উর্মি,ইমা প্রমুখ। সর্বশেষে র‌্যাফেল ড্র ৭৫জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথি বৃন্দরা।

Exit mobile version