The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগর মহিষবেড় ছাত্রকল্যাণ সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল হেলথ

মোঃ আব্দুল হান্নান ঃ-শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় ছাত্রকল্যাণ সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল হেলথ ২০১৩ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয় । ছাত্র কল্যাণ সংসদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম লিকুর সার্বিক তত্বাবধানে, গিয়াস, আল আমিন, মাকসুদ, পারভেজ, কামরুজ্জামান চৌধুরী, ইসমাইর, জুয়েল, ডাঃ বাচ্চু, ডাঃ রুস্তম, ডাঃ জিলুর সার্বিক সহযোগিতায় ফ্রি হেলথ অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন মহিষবেড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিহ্মক মোঃ আসাদুজ্জামান রুবেল। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিহ্মক মোঃ সহিদুল হক, ব্র্যাকের ম্যানেজার মোঃ আবুর মাসাকিন প্রমুখ । ওই সময়ে ডাঃ মোঃ রোকন উদ্দিন,ডাঃ ফাতেমা জহুরা, ডাঃ এ জেড এম মোঃ নুরুল আমিন, ডাঃ মোঃ মকবুল হোসেন (মুকুল), ডাঃ সানজানা তাসলিমা মোট পাচজন ডাক্তারে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত  এলাকার প্রায় এক হাজার রোগী কে ফ্রি চিকিৎসা দেন । ওই সময়ে সাধারণ গরীব রোগীদের মাঝে প্রায় সত্তর হাজার টাকার ফ্রি ঔষধ বিতরন করা হয় ।

Exit mobile version