The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে পূজা মন্ডপে হামলা প্রতিমা ভাংচুর অপহরণ-১: গ্রেফতার-৩

নবীনগর সংবাদদাতাঃ নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর মধ্যপাড়ার শ্যামল চন্দ্র শীলের বাড়ির পূজা মন্ডপে শুক্রবার রাতে একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে লক্ষীপূজার প্রতিমা ভাংচুর ও একজনকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহরকারীর চাচা শ্যামল চন্দ্র শীল বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে মামলা করে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করে।
সূত্র জানান, শুক্রবার রাতে লক্ষীপুজা চলাকালে শিবপুর গ্রামের শ্যামল চন্দ্র শীলের ভাতিজা টিউবওয়েলে পানি পান করার সময় একই গ্রামের ইয়ার হোসেনর ছেলে ইব্রাহিম ওই টিউবউয়েলে ময়লা পানি ঢেলে দেওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ইব্রাহিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ওই বাড়ির পুজা মন্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করে শ্যামল চন্দ্র শীলের ভাতিজা সজল চন্দ্র শীল(১৮) কে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শিবপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৫), মালেক হোসেনের ছেলে এনামুল হক (২০) ও আমির হোসেনের ছেলে রহিম মিয়া (১৯) কে গ্রেফতার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এখনও অপহরনকারিকে উদ্ধার করতে পারেনি।
এ ব্যাপারে শ্যামল চন্দ্র শীল জানান, দুর্বৃত্তরা আমার ভাতিজাকে অপহরণ করে নিয়ে গেছে এবং মামলা তুলে নিতে ফোনে  হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে নবীনগর থানার ওসি মো: আবু জাফর জানান, এ ঘটনায় মামলা ও জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে এবং অপহরণকারীকে উদ্ধারের চেষ্টা চলছে।

Exit mobile version