The voice of Brahmanbaria || Local news means the world is

হজ করতে গিয়ে দৃষ্টি শক্তি ফিরে পেলেন এক বৃদ্ধা


২৪ ডেস্ক:সুদানের অন্ধ হয়ে পড়া ফাতিমা আলমাহি নামক এক বৃদ্ধা পবিত্র হজ করতে গিয়ে মদিনার মসজিদে নববীতে ইবাদত করার সময় দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন।

প্রায় সাত বছর আগে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন ফাতিমা। বেশ কয়েক বার অস্ত্রোপচারের পরও দৃষ্টিশক্তি ফিরে পাননি তিনি।

ফাতিমা বলেছেন, অনেকটা অলৌকিকভাবে আমার মনের মধ্যে চিন্তা আসছিল যে এ বছর হজ করতে গিয়ে আমার দৃষ্টি শক্তি ফিরে পাব। সৌদি আরবে প্রবেশের পর আমার মধ্যে এই আশার আলো উজ্জ্বলতর হয়েছিল।

কয়েকদিন মসজিদে নববীতে ছিলাম এবং এই মসজিদের ভেতরে বেশ কয়েক ঘণ্টা ধরে চোখের আরোগ্য লাভের জন্য দোয়া করেছি। এভাবে এক সময় মসজিদের এক কোনায় বসেছিলাম। হঠাৎ টের পেলাম যে চোখের ওপর ছড়িয়ে পড়া কালো পর্দা ধীরে ধীরে বিলীন হয়ে গেল এবং আমার সামনে বসা আমার ছেলের চেহারা স্পষ্টভাবে ভেসে উঠল।

Exit mobile version